১৬ কেজির কাতল ২৪ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী সংবাদদাতা
২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:০২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:০২

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি কাতল মাছ। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দৌলতদিয়া ৭নং ফেরিঘাট এলাকার পদ্মার মোহনা থেকে জেলে সাগর হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের পাশে মৎস্য আড়তে আনা হয়। উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দাম দিয়ে স্থানীয় শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি এক হাজার ৪০০ টাকা দরে ২২ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন। 

মোবাইল ফোনে শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মাছটি ময়মনসিংহ নিয়ে গেলে কেজি প্রতি ১০০ টাকা লাভ রেখে (১৫০০ টাকা কেজি) ২৪ হাজার টাকায় বিক্রি করে দেন।

তিনি বলেন, ‘পদ্মার কাতলের অনেক চাহিদা। পদ্মায় বড় কাতল খুব বেশি ধরা পড়ে না। স্থানীয় জেলে সাগর হালদারের জালে মাছটি ধরা পড়লে বিক্রির জন্যে ফেরিঘাটের আড়তে আনলে আমি উন্মুক্ত নিলামে কিনেছি।’

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান বলেন, ‘বর্তমানে পদ্মায় ইলিশ কম হলেও বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাশসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।’

/এফআর/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম