নেত্রীর সিদ্ধান্ত মেনে নেবো: মেয়র জাহাঙ্গীর

গাজীপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২১, ১৫:০১আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৬:৪৭

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা চেয়ে রবিবার (৩ অক্টোবর) তাকে এই চিঠি দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ।

শোকজের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‌‘যথাসময়ে কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব দেওয়া হবে। আমি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মেনে নেবো। প্রযুক্তিগত কৌশল খাটিয়ে নির্বাচনে বিরোধিতাকারী ও ষড়যন্ত্রকারীরা সঙ্ঘবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। আমি বারবার এর প্রতিবাদ করে আসছি এবং এখনও করছি।’

গাজীপুর সিটি মেয়রকে আওয়ামী লীগের শোকজ

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান জানান, রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত দলীয় চিঠিটি মেয়র জাহাঙ্গীর আলমকে ইস্যু করা হয়েছে। ১৫ দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে হবে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী সময় থেকে গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নিয়ে মহানগরের বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
হাইকোর্টে জামিন পেলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল
এই মুহূর্তে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই: আ স ম ফিরোজ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সর্বশেষ খবর
এক সুরে দুই ভাই-বোন, মুগ্ধতায় ‘এ আমির আবরণ’
এক সুরে দুই ভাই-বোন, মুগ্ধতায় ‘এ আমির আবরণ’
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি