দুই ছাত্রকে ধর্ষণ, মাদ্রাসা সুপার গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ১৯:১৪আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২০:০২

নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ বাড়ৈভোগ এলাকায় এক মাদ্রাসার ২ ছাত্রকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত একই মাদ্রাসার সুপার মাওলানা জাহিদুল ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার (১১ অক্টোবর) দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের শিকার এক ছাত্রের পিতা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। সোমবার বিকালে গ্রেফতারকৃত জাহিদুল ইসলামকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি রাকিবুজ্জামান।

মামলা সূত্রে জানা যায়, ১০ ও ৯ বছর বয়সী দুই ছাত্র দেওভোগ বাড়ৈভোগ এলাকার একটি হাফিজিয়া মাদ্রাসার হেফজ শাখায় পড়ে। একই মাদ্রাসার সুপার জাহিদুল ইসলাম প্রায়ই তাদের নিজ কক্ষে ডেকে হাত-পা টিপাতো। হাত-পা টিপানোর কথা বলে নিজের কক্ষে ডেকে নিয়ে ওই দুই ছাত্রকে একাধিকবার ধর্ষণ করেন মাওলানা জাহিদুল। পরে নির্যাতিত দুই ছাত্র অভিভাবকদের ঘটনাটি জানায়।

ফতুল্লা মডেল থানার ওসি রাকিবুজ্জামান জানান, এ ঘটনায় এক ছাত্রের বাবা বাদী হয়ে গ্রেফতারকৃত জাহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
সর্বশেষ খবর
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’