ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সিঙ্গাপুর প্রবাসীর আত্মহত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ১৮:৩৬আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৮:৩৬

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শরিফুল ইসলাম (২৮) নামের এক সিঙ্গাপুর প্রবাসী আত্মহত্যা করেছেন। শনিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনালিয়া রেলক্রসিং এলাকায় বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি।

নিহত শরিফুল ইসলাম সখীপুর উপজেলার দেওবাড়ী গ্রামের আলাল মিয়ার ছেলে। বাবা আলাল মিয়া বলেন, ‘ছয় মাস আগে শরিফুল সিঙ্গাপুর থেকে ছুটিতে বাড়িতে আসে। সে তিন মাস আগে বাসাইল উপজেলার নাইকানীবাড়ী গ্রামের আমেনা নামের এক মেয়েকে বিয়ে করে। শুক্রবার (১৫ অক্টোবর) শরিফুল শ্বশুর বাড়িতে যায়। আজ খবর পাই, শরিফুল মারা গেছে।’

স্থানীয়রা জানান, বিকালে বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে রাজশাহী যাওয়ার সময় সোনালিয়া রেলক্রসিং এলাকায় এলে শরিফুল ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে তার বাবাসহ পরিবারের লোকজন এসে সেখানেই কান্নায় ভেঙে পড়েন এবং বারবার মূর্ছা যান।

বাসাইল থানার এসআই মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে নিহতের লাশ রেলওয়ে পুলিশ নিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনও ঝামেলার কারণে তিনি আত্মহত্যা করেছেন।’

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম