হত্যা মামলায় যুবলীগ নেতা ফোয়াদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি 

ফরিদপুর সংবাদদাতা
১৮ অক্টোবর ২০২১, ১০:১১আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১০:১১

বাস শ্রমিক হত্যা মামলায় ফরিদপুর জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রবিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক হোসেন এ জবানবন্দি নথিভুক্ত করেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালতের নির্দেশে ফোয়াদকে জেল হাজতে পাঠানো হয়। 

দুই দফায় চারদিন পুলিশি রিমান্ড শেষে রবিবার বিকালে ফোয়াদকে আদালতে উপস্থিত করা হয়।  

মানি লন্ডারিং, ছোটন বিশ্বাস হত্যা মামলাসহ আট মামলার আসামি ফোয়াদকে গত ১২ অক্টোবর ঢাকার বসুন্ধরা এলাকার ‘সি’ ব্লকের ৮ নম্বর সড়কে অবস্থিত ১৮৩ নম্বর বাসার সামনে থেকে আটক করে ফরিদপুরের গোয়েন্দা পুলিশ। পরে তাকে ২০১৬ সালের ১২ জুলাই সংঘটিত ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় ছোটন বিশ্বাস হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।  পর পর দুই দফায় মোট চারদিন পুলিশি রিমান্ড শেষে তাকে এক নম্বর আমলি আদালতের বিচারক মো. ফারুক হোসেনের আদালতে উপস্থিত করা হয়।

তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফফার বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে রাতে আদালতের নির্দেশে এ এইচ এম ফোয়াদকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়।

এছাড়া ফরিদপুরের আলোচিত দুই ভাই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি (পরে বহিস্কৃত) ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে ঢাকার সিআইডির দায়ের করা দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার চার্জশিটভুক্ত আসামি ফোয়াদ। 

২০১৮ সালের ২১ মার্চ এ এইচ এম ফোয়াদ ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক হন। এর আগে এক যুগ তিনি জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত বছরের ২৩ আগস্ট জেলা যুবলীগের ওই আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ছাত্র অবস্থায় তিনি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
 
/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের