গরুর পচা মাংস বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা

ফরিদপুর সংবাদদাতা
২৬ অক্টোবর ২০২১, ১৮:০৬আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৮:০৬

ফরিদপুরের বোয়ালমারীতে গরুর পচা মাংস বিক্রির অভিযোগে বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া মাংসগুলো জব্দ করে পুঁতে ফেলা হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে পৌর সদরের স্টেশন সড়কের বিলাসী শপিং কমপ্লেক্স সংলগ্ন মাংসের বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।  

আদালত সূত্রে জানা গেছে, পৌর সদরের ওই বাজারের মাংস বিক্রেতা মো. সালাউদ্দিন শেখের (৪৮) দোকান থেকে প্রায় ৩৫ কেজি পচা গরুর মাংস জব্দ করা হয়। সালাউদ্দিন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামার গ্রামের মৃত জয়েন উদ্দিন শেখের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে তিনি দোকান ছেড়ে পালিয়ে যান। দোকান থেকে জব্দ মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

বিকাল সাড়ে ৪টার দিকে মাংস ব্যবসায়ী সালাউদ্দিন উপজেলা ভূমি কার্যালয়ে হাজির হয়ে দোষ স্বীকার করলে আদালত তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, ‘পচা মাংস বিক্রির খবর পেয়ে আমার কার্যালয়ের প্রতিনিধি সেখানে গেলে মাংস বিক্রেতারা তাদের ওপর চড়াও হন। এরপর  সেখানে অভিযান চালিয়ে পচা মাংস জব্দ ও বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে