পাটুরিয়ায় ফেরিডুবি: আরও দুই কাভার্ডভ্যান উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২১, ১৩:৪২আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৪:১৮

মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত ফেরিডুবির ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত দুটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। 

‌‘হামজা’র কমান্ডার এস এম ছানোয়ার হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। এরপর দুপুর দেড়টার দিকে আরেকটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। 

চাঁদপুর থেকে রওনা দেওয়া আরেকটি উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ এখনও পাটুরিয়া ঘাটে এসে পৌঁছায়নি বলে জানান তিনি। এখনও ফেরির নিচে ও এর আশপাশে আরও কয়েকটি ট্রাক ডুবে আছে।

দুপুর দেড়টায় আরেকটি কাভার্ডভ্যান উদ্ধার করে ‌‘হামজা’

বুধবার (২৭ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ১৭টি পণ্যবাহী ট্রাক ও ১৬টি মোটরসাইকেল নিয়ে ডুবে যায় ফেরিটি। এরপর উদ্ধার অভিযান শুরু হয়। সাড়ে ১০ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত ফেরি থেকে চারটি পণ্যবাহী ট্রাক উদ্ধার করে ‘হামজা’। পরে রাত সাড়ে ৮টার দিকে প্রথম দিনের মতো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাজাহান বলেন, চাঁদপুর থেকে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ পাটুরিয়া ফেরিঘাটের পথে। এটি ১৪১ মিটার নদীপথ পেরিয়ে চাঁদপুর থেকে গতকাল রওনা দিলেও, কখন পাটুরিয়া পৌঁছাবে তা বলা যাচ্ছে না।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ফেরি শাহ আমানতের যে ওজন তাতে দুটি জাহাজ চেষ্টা করেও সফল হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। ‘প্রত্যয়’ পাটুরিয়ায় আসার পর পরই দুর্ঘটনাকবলিত ফেরিটি উদ্ধারে কাজ শুরু করা যাবে। ‘হামজা’ শুধু ফেরির ভেতরে আটকে থাকা ট্রাকগুলো উদ্ধারে কাজ করছে।

/এসএইচ/
টাইমলাইন: পাটুরিয়ায় ফেরিডুুবি
০৮ নভেম্বর ২০২১, ১৩:৫৫
২৮ অক্টোবর ২০২১, ১৩:৪২
পাটুরিয়ায় ফেরিডুবি: আরও দুই কাভার্ডভ্যান উদ্ধার
সম্পর্কিত
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
গাজীপুরের সেই মাদ্রাসাছাত্রীকে চার দিন পর উদ্ধার, গ্রেফতার ৭
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম