‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, একদিন পর র‌্যাবের ৩ মামলা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর ২০২১, ২০:৩৭আপডেট : ০১ নভেম্বর ২০২১, ২০:৩৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত দলের সঙ্গে র‌্যাবের কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ সময় অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনার একদিন পর তিনটি মামলা করেছে র‌্যাব। এর মধ্যে একটি অস্ত্র, অপরটি মাদক এবং আরেকটি হত্যা মামলা।

সোমবার (০১ নভেম্বর) র‌্যাব-১-এর পরিদর্শক জুলহাস মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাগুলো করেন। তিন মামলায় অজ্ঞাত পাঁচ জনকে আসামি করা হয়েছে। 

এর আগে রবিবার ভোরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তবে ওই দিন কিছুই জানায়নি র‌্যাব। ঘটনার একদিন পর র‌্যাব জানায়, নিহত যুবক ডাকাত দলের সদস্য। বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন তিনি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রবিবার ভোর রাতে রূপগঞ্জ পূর্বাচল উপশহরের ২২ নম্বর সেক্টরে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে র‌্যাব-১-এর একটি দল গোপন সূত্রে জানতে পারে। তাদের আটকের জন্য ঘটনাস্থলে গেলে ডাকাত সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়।

এ সময় র‌্যাব পাল্টা গুলি ছুড়ে। তখন ১৫ মিনিট গোলাগুলি হয়। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে র‌্যাব গুলি ছোড়া বন্ধ করে। ডাকাত সদস্যরা পালিয়ে যায়। এতে র‌্যাবের দুই সদস্য আহত হন। 

র‌্যাব ঘটনাস্থল থেকে ওই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, আটটি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, অজ্ঞাত পাঁচ জনকে আসামি করে অস্ত্র, মাদক ও হত্যাসহ তিনটি মামলা করেছে র‌্যাব। এখন পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী