মাইকিং করেও খোঁজ মেলেনি কাউন্সিলর প্রার্থীর, থানায় জিডি

গাজীপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১, ২২:৪৪আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ২২:৪৪

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানের (ডালিম প্রতীক) খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। আগামী ২৮ নভেম্বর এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মেহেদী হাসানের বাবা আনোয়ার হোসেন নিখোঁজের ঘটনায় কালিয়াকৈর থানায় একটি জিডি করেছেন।

বাবা আনোয়ার হোসেন জানান, কালিয়াকৈর পৌরসভার আসন্ন নির্বাচনে তার ছেলে মেহেদী হাসান ৯নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। মসজিদ থেকে আসতে দেরি হওয়ায় স্বজনেরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। দীর্ঘক্ষণ না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছে। তাকে না পেয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, কাউন্সিলর প্রার্থী নিখোঁজের ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় জিডি করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি