কালিহাতীতে দুই স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১৬:৫৬আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬:৫৯

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে ইউ‌নিয়ন পরিষদ নির্বাচ‌নে নৌকা প্রতীকে জাল ভোট ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন ক‌রে‌ছেন। 

র‌বিবার (২৮ ন‌ভেম্বর) দুপু‌রে উপজেলার সহদেবপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মাসুদুর রহমান বালা ও আনারস প্রতী‌কের আইয়ুব আলী ভোট বর্জনের ঘোষণা দেন।

মাসুদুর রহমান বলেন, দুপুরে কে‌ন্দ্রের প্রত্যেক কক্ষ থে‌কে এ‌জে‌ন্টদের বের ক‌রে দি‌য়ে নৌকা মার্কায় জাল ভোট দেওয়া হ‌য়ে‌ছে। এ‌টা নি‌য়ে দা‌য়িত্বপ্রাপ্ত প্রিসাই‌ডিং কর্মকর্তাদের অব‌হিত কর‌লে কোনও ব্যবস্থা নেয়‌নি। এ‌তে বাধ্য হ‌য়ে ভোট বর্জন কর‌তে হ‌য়ে‌ছে। 

আইয়ুব আলী বলেন, নৌকা প্রতীকে জোর করে ভোট নিচ্ছে। বাধা দেওয়ার কর্মীদের ওপর হামলা করেছে নৌকার সমর্থকরা। এই জন্য ভোট বর্জন করেছি।

কা‌লিহাতী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (২৮ নভেম্বর) মোবা‌শ্বের আলম ব‌লেন, প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক