ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২১, ২১:৪১আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ২১:৪১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকলে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ ডিসেম্বর) ভোরে দেওভোগ পানির ট্যাংকির মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে।

গ্রেফতারকৃত হলো—ফতুল্লার দেওভোগ লিচুবাগের মো. জামিল হোসেনের ছেলে জিএম রাফি (২০), দেওভোগ পাক্কা রোড এলাকার মোবারকের বাড়ির ভাড়াটিয়া আলেকের ছেলে অপূর্ব (২০), বন্দর থানার সাবদীর সেকান্দার খানের ছেলে সবুজ (২১), ফতুল্লা থানার দেওভোগ দাতা সড়কের অ্যাডভোকেট সোহাগের ভাড়াটিয়া কিতাব আলীর ছেলে রাকিব হোসেন (২০) ও একই থানার লিচুর বাগের মৃত সালউদ্দিনে ছেলে রাজন (২০)।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সোহাগ শাহ জানান, ফতুল্লার দেওভোগের পানির ট্যাংকি এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় দুটি চাকুসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি রাকিউজ্জামান জানান, এলাকায় তারা বখাটে হিসেবে পরিচিত। ডাকাতির প্রস্তুতির মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম