ভাইয়ের স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২১, ২২:৫৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২২:৫৯

টাঙ্গাইলে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার দায়ে ভাশুর ফরমান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ফরমান আলী কালিহাতী উপজেলার উত্তর পৌলী গ্রামের মৃত আজমত আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনকারী অতিরিক্ত পিপি সিরাজুল ইসলাম বলেন, উপজেলার উত্তর পৌলী এলাকায় ডিসলাইনের তার চুরির ঘটনায় এলাকায় সালিশ বৈঠকে ফরমান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এই ২০ হাজার টাকা তার ছোট ভাই নুর ইসলামের স্ত্রী আছিয়া বেগমের কাছে চান ফরমান। এরপর আছিয়া বেগমকে বিভিন্ন সময় টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। টাকা না দেওয়ায় ২০০৬ সালের ১ আগস্ট সকালে ফরমান আলী আছিয়া বেগমকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে নিহতের শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান। 

এ ঘটনায় নিহত আছিয়া বেগমের মামা রজব আলী ওই দিন কালিহাতী থানায় ফরমানের বিরুদ্ধে হত্যা মামলা করেন। রায়ের সময় ফরমান আলী আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শামীম চৌধুরী দয়াল।

/এএম/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের