কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মানিকগঞ্জ প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২২, ১৭:৪৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ২২:৩৬

মানিকগঞ্জ সদর উপজেলায় কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (৯ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৪ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার সাইফুল সদর উপজেলার হাজীনগর গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর।

আরিফ হোসেন জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। এ মামলার আরেক অভিযুক্ত মো. ইমরান হোসেন এখনও পলাতক।

মামলার এজাহার ও র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর বিকাল ৫টার দিকে কাটিগ্রাম বাজার থেকে ওই স্কুলছাত্রী বাড়ি ফিরছিল। এ সময় ইমরানের সহযোগিতায় সাইফুল তাকে মাইক্রোবাসে তুলে নেয়। পরে তারা ওই কিশোরীকে বাসুদেবপুর গ্রামে একটি সরিষা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ভিকটিমকে উদ্ধার করলেও আসামিরা পালিয়ে যায়।

র‌্যাব কর্মকর্তা আরিফ হোসেন বলেন, ‘শনিবার দিবাগত রাত দেড়টায় পাটুরিয়া উপজেলার ধানকোড়া গ্রাম থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। আরেকজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আসামিকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

/আরকে/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী