সিসিটিভি ক্যামেরা খুলে ফেলা হচ্ছে: অভিযোগ তৈমুরের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২২, ০১:২২আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০১:২২

নারায়ণগঞ্জের যেসব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা আছে সেগুলো খুলে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। ক্যামেরা না খোলার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধও করেন তিনি।

শুক্রবার (১৪ জানুয়ারি) প্রচারণা শেষে রাত দশটায় নগরীর মাসদাইরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন তৈমুর।

তৈমুর আলম বলেন, ‘নির্বাচন কমিশন বলছে, ইভিএম মেশিন নষ্ট হলে বা হ্যাং করলে তা মেরামতের জন্য প্রতি কেন্দ্রে একজন করে টেকনিশিয়ান থাকবে। মেশিন মেরামত করার আগে এজেন্টদের দেখিয়ে যেন তা করা হয়।’

নির্বাচনি এজেন্টদের কেন্দ্রে প্রবেশ এবং ভোটগণনা পর্যন্ত নিরাপত্তা দেওয়ার দাবিও জানান তৈমুর।

নাসিক নির্বাচনকে ঘিরে নগরীর বিভিন্ন বাড়িঘর, হোটেল, সার্কিট হাউজ, ডাকবাংলোয় বহিরাগত লোকজনে ভরে গেছে বলে অভিযোগ তার। তিনি বলেন, ভোটের দিন এরা কেন্দ্রে বিশৃঙ্খলা করতে পারে।

তৈমুর বলেন, ‘আমার লোকজনও যদি কেন্দ্রে সহিংসতা করে তবে সেটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়বে। তৃতীয় চোখ হিসেবে সাক্ষী থাকুক সিসিটিভি। অন্য কেউ সহিংসতা করলে সেটাও ধরা পড়বে।’

/এফএ/
সম্পর্কিত
দুই মামলায় জামিন পাননি সেলিনা হায়াৎ আইভী
সাততলার ছাদ থেকে পড়ে কাউন্সিলরের স্ত্রীর মৃত্যু
শীতলক্ষ্যায় সেতু নির্মাণের প্রত্যয়ে মেয়রের চেয়ারে আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী