অপহরণের ৫ দিন পর প্রবাসী কিশোরী উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২২, ১১:৩৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১১:৪২

মাদারীপুর শহরের শকুনী এলাকায় ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে অপহৃত ইতালি প্রবাসী কিশোরীকে উদ্ধার করা হয়েছে। জেলা শহরের কলেজগেট এলাকার একটি বাসা থেকে শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে তাকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, এক আত্মীয়ের মৃত্যুর খবরে আট বছর পর মা-বাবার সঙ্গে ইতালি থেকে মাদারীপুর শহরের শকুনী এলাকায় আসে ওই কিশোরী। গত সোমবার সকালে ফুপুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় কয়েকজন যুবক।

ঘটনার পরদিন পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। অভিযান চালিয়ে একদিন পর দুই জনকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। 

এদিকে শুক্রবার রাতে ওই কিশোরী ও প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওনের অবস্থান জানতে পেরে কলেজ গেট এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শাওন। এ সময় একটি বাসা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, অপহরণের পর থেকেই আমরা তাকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছিলাম। থানায় মামলার পর দুই জনকে গ্রেফতার করা হয়। তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অপহৃত কিশোরীর অবস্থান শনাক্ত করে কিশোরীকে উদ্ধার করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আদালতে নেওয়া হবে। পরে জবানবন্দি শেষে আদালতের সিদ্ধান্তে পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।

/এসএইচ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের