মহিলা আ.লীগের সাবেক নেত্রী গ্রেফতার

সাভার প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২২, ১৯:১৬আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ২২:০৩

ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির মামলায় সাভারে পৌর মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রহিমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার রাজালাখ ফার্ম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। এর আগে, একই অভিযোগে তার স্বামী ও প্রধান আসামি আল-আমিনকেও গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাভারের বিভিন্ন এলাকার শতাধিক পরিবারের কাছ থেকে একটি প্রতারক চক্র ত্রাণ মন্ত্রণালয় থেকে ঘর দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা অর্থ আত্মসাৎ করে। সেই চক্রের প্রধান ছিলেন মহিলা আওয়ামী লীগ নেত্রীর স্বামী আল-আমিন। তিনি নিজেকে পক্ষাঘাত ও পেশাজীবী পরিষদের মহাসচিব বলে দাবি করতেন। পরে বিভিন্ন মানুষের কাছে টাকা হাতিয়ে নেওয়ার পর গাঢাকা দেন। পরে প্রতারক চক্রটি টাকা কিংবা ঘর কোনও কিছুই না দেওয়ায় ভুক্তভোগীরা অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির মামলা করেন। সেই মামলায় আল-আমিনকে প্রধান আসামি করা হয়। পরে তার স্ত্রী রহিমা আক্তারের নামে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ তাকেও গ্রেফতার করে।

সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা বলেন, ‘কেউ প্রতারণা করলে অবশ্যই তার বিচার হওয়া দরকার। দলের নাম ভাঙিয়ে প্রতারণা করার কোনও সুযোগ নেই।’

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার এসআই সাইফুজ্জামান বলেন, ‘অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির মামলায় রহিমা আক্তারের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। দুপুরে রাজালাখ এলাকা তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি