মামুনুলের উপস্থিতিতে ধর্ষণ মামলায় সাক্ষী দিলেন আরও ৩ জন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ১৬:৩৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৬:৩৭

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ন-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জে দায়ের করা ধর্ষণ মামলায় তৃতীয় দফায় আরও তিন জন সাক্ষ্য দিয়েছেন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্যগ্রহণ হয়। এরআগে, সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আসামি মামুনুল হককে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাকিব উদ্দিন জানান, তৃতীয় দফায় সাক্ষী দেন সোনারগাঁ রয়েল রিসোর্টের নিরাপত্তা প্রহরী ইসমাইল হোসেন, রিসোর্টের নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান ও সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু। এ নিয়ে এই মামলায় বাদীসহ মোট সাত জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। 

তিনি আরও জানান, দুপুর বারোটায় তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামুনুল হককে হাজির করার পর তার উপস্থিতিতেই ধর্ষণের ঘটনাস্থল সোনারগাঁ রয়েল রিসোর্টের দুই নিরাপত্তারক্ষী ও একজন স্থানীয় প্রত্যক্ষদর্শী সাক্ষী দেন। এই তিন সাক্ষী আদালতকে জানান, গত বছরের ৩ এপ্রিল মামুনুল হক জান্নাত আরা ঝর্ণা নামের এক নারীকে রয়েল রিসোর্টের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই নারীসহ মামুনুল হক স্থানীয়দের হাতে ধরা পড়লে তিনি ওই নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিলেও তা মিথ্যা প্রমাণিত হয়। এ ঘটনায় জান্নাত আরা ঝর্ণা মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের কথা বলে রিসোর্টে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ তুলে ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামলা করেন।

ধর্ষণ মামলায় গত ৩ নভেম্বর বিচারকাজ শুরুর পর আদালত এ পর্যন্ত তিন দফায় মোট সাত জনের সাক্ষ্য গ্রহণ করেছে। প্রথম দফায় ২৪ নভেম্বর মামলার বাদী জান্নাত আরা ঝর্ণা সাক্ষী দেন।  পরে ১৩ ডিসেম্বর দ্বিতীয় দফায় মামুনুলের বিরুদ্ধে  সাক্ষ্য দেন সোনারগাঁ রয়েল রিসোর্টের সুপারভাইজার আব্দুল আজিজ, রিসিপশন অফিসার নাজমুল ইসলাম অনিক ও আনসার গার্ড রতন বড়াল। আদালতে আসামি মামুনুল হকের উপস্থিতিতেই সাত জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।
 
তবে আসামি পক্ষের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুসহ রিসোর্টের দুই কর্মচারী আদালতে সাক্ষী দিয়েছেন। তিনজন সাক্ষীকে জেরা করার সময় তারা অনেক প্রশ্নের সদুত্তর  দিতে পারেননি। তিনি বিষয়টিকে মিথ্যা ও সাজানো মামলা বলে দাবি করেন।

 

/টিটি/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী