দেশ নিয়ে কঠিন ষড়যন্ত্র হচ্ছে: শামীম ওসমান 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২২, ২০:২৫আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:০৬

দেশ নিয়ে কঠিন ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমান। তিনি বলেছেন, ‘দেশ নিয়ে আন্তর্জাতিক পলিটিকস হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে একটি বড় ধরনের আঘাত হানার চেষ্টা করছে। তবে আমি বিশ্বাস করি, নেত্রীর (শেখ হাসিনা) ওপর আল্লাহর অশেষ রহমত আছে। তারা কিছুই করতে পারবে না।’

শনিবার (২৯ জানুয়ারি) বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে এক কর্মীসভায় এ কথা বলেন তিনি।

শামীম ওসমান দাবি করেন, ‘শেখ হাসিনার লোক ছিলাম, আছি এবং থাকবো। এর বাইরে অন্য কিছু চিন্তা করি না। প্রতিটা কষ্টের একটি সাইকোলজিক্যাল মেডিসিন আছে। সেই মেডিসিন আমি পেয়েছি। আমি পার্লামেন্টে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনছিলাম। বক্তব্য শেষে বসেই শেখ হাসিনা মাথা ঘুরিয়ে বলেছেন, থ্যাংকস টু শামীম ওসমান। এ সময় আইনমন্ত্রী, চিফ হুইপ, মতিয়া চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে আমি শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করি। তিনি আমার মাথায় হাত রেখে দোয়া করেন।’

তিনি বলেন, ‘‘সে সময় আমি বললাম, আপা কষ্ট একটা আছে। আমার বাবা-মা ও ভাইয়ের কবরে শ্মশানের মাটি ফেলা হয়েছে। সন্তান হিসেবে সেই কষ্টটা আছে। জবাবে আপা বলেন, ‘কষ্ট নিও না। আল্লাহ তাদের বেহেশত নসিব করবেন। আমাদের মুক্ত করতে গিয়ে তোমার বাবা আমার চাচা রক্ত দিয়েছে।’ আমার ভেতরে যে কষ্টের বিষ ছিল তা চোখ দিয়ে বের হতে চাচ্ছিল। তিনি আরও কিছু কথা বলেছেন, এটা বলা ঠিক হবে না। বিষাক্ত জিনিসটা চোখের পানি হয়ে বের হয়ে গেছে। তাই এখন আর কোনও কষ্ট নেই।’’

এ সংসদ সদস্য বলেন, ‘একটা নির্বাচন হয়েছে। এটা এলেই খেলা শুরু হয়ে যায়। ২০১৬ ও ১১ তে কী করেছি এবার কী করেছি তা আমি জানি। বলবো না, কারণ দলকে ভালবাসি। রাজনীতিতে আঘাত পেয়েছি, কিন্তু কষ্ট পাইনি। কবরস্থানে যা হয়েছে, তা কোনও সন্তান মানতে পারে না। নেত্রী আমাকে বলেছিলেন, আমি সমস্ত বিষ হজম করি। আমাকে আঘাত করে কথা বললেও আমি কিছু বলি না। কারণ আমি আমার নেত্রীর মতো হতে চাইছি। এটা খুব কষ্টের, আমার খুব কষ্ট হচ্ছিল। আমার স্ট্রেস অ্যাটাকও হয়েছিল। আমি আমার বাবা-মা ও ভাইকে ভালবাসি। আমি বলেছিলাম, গোপনে হলেও তাদের বলেন আল্লাহর কাছে মাফ চাইতে।’

ফতুল্লা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে কর্মী সভায় আরও বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহাসহ অনেকে।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের