প্রাণীর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত এগারোটি জেব্রা, বাঘ ও সিংহীসহ বিভিন্ন প্রাণীর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৪টায় গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সরেজমিন পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

সাফারি পার্ক পরিদর্শন শেষে মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, ‘এক মাসে যে প্রাণীগুলো মারা গেলো তার তথ্য উদঘাটনের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেওয়া হয়েছে। ওই কমিটি দশ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দেবে। প্রতিবেদনে মৃত্যু এবং অনিয়মের ঘটনায় সম্পৃক্ত এবং ইন্ধনদাতাদের তথ্য বের হয়ে আসবে। ইতোমধ্যে পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান ও বন্যপ্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ জুলকার নাইনকে প্রত্যাহার করা হয়েছে।’

এ সময় উপমন্ত্রী হাবিবুননাহার, স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক, জেলা প্রশাসক আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের