রেলসেতুতে বসে তরুণ-তরুণীর গল্প, ট্রেন দেখে নিচে ঝাঁপ

রাজবাড়ী সংবাদদাতা
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২২

রাজবাড়ীর পাংশার রেল ব্রিজে খোশ গল্পে মেতে উঠেছিলেন তরুণ-তরুণী। এমন সময়ে বেজে ওঠে ট্রেনের সাইরেন। ট্রেন আসতে দেখে আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে রেল ব্রিজের নিচে ঝাঁপিয়ে পড়েন তারা। এতে দুই জনই আহত হয়েছেন।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে রাজবাড়ীর পাংশা উপজেলার কালিকাপুর ইউনিয়নের রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

তরুণের বাড়ি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে আর তরুণীর বাড়ি কালুখালী উপজেলায়। এ ঘটনায় তরুণের ডান হাত ও তরুণীর কোমরের হাড় ভেঙে গেছে। বর্তমানে তারা দুই জনই ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকাশ বলেন, ‘আহত ওই তরুণ-তরুণীকে রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
১৪ ফেব্রুয়ারি বসন্ত ও ভালোবাসা দিবসের মিতালি
ভ্যালেন্টাইনস ডে ঘিরে গোপন প্রেমের মেসেজ, এক রিপ্লাইতেই বিপদ!
ছবিতে বিশ্বজুড়ে ভালোবাসা দিবস উদযাপন!
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী