হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে রাস্তায় ফেলে গেলেন আয়া

ফরিদপুর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৪

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মোশারফ হোসেন (৫৫) নামে এক চিকিৎসাধীন রোগীকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তাকে ফরিদপুর-বরিশাল সড়কে ফেলে রেখে যান হাসপাতালের আয়া। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

জানা গেছে, মোশারফ হোসেন ঝিনাইদহ থেকে ফরিদপুরে দিনমজুরের কাজে এসেছিলেন। গত ২৫ দিন আগে ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন তিনি। মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে পাঠান।

এরপর থেকে গত ২২ দিন সেখানে চিকিৎসাধীন রয়েছেন মোশারফ। শুক্রবার সকালে হাসপাতালের আয়া ট্রলিতে করে হাসপাতালের প্রধান ফটকের সামনে ফরিদপুর-বরিশাল সড়কে ফেলে রেখে যান। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পুনরায় ওই রোগীকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ওই রোগীকে আবারও হাসপাতালে নিয়ে যায়

মোশারফ হোসেন বলেন, ‘অনেক অনুনয়-বিনয় করলেও হাসপাতালের লোকজন আমাকে কোনও চিকিৎসা দেয়নি। আমাকে একটি ওষুধও দেয়নি। আবার সকালে রাস্তার মধ্যে ফেলে গেছে।’

স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী আসলাম শেখ বলেন, ‘সকালে দোকানে এসে দেখি সামনের সড়কে একজন বৃদ্ধ লোক পড়ে রয়েছেন। কাছে গিয়ে দেখি কাতরাচ্ছেন। পরে তার কাছে বিস্তারিত জানতে পারি। ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।’

ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক (এস আই) সুজন জানান, হাসপাতালের সামনের সড়কে ওই বৃদ্ধকে ফেলে রাখা হয়। পুলিশ তাকে উদ্ধার করে। পরে হাসপাতালের আয়া এসে পুনরায় তাকে নিয়ে যায়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান জানান, ‘বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন। যে আয়া এই ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
হাসপাতালের বাথরুম দেখে মন্ত্রী বললেন, ‘হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করবো’
চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন সাংবাদিক ফারজানা রুপার সন্তানরা
শজিমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, বহির্বিভাগে সেবা বন্ধ
সর্বশেষ খবর
বেনজীরকে দেশে ফেরাতে ‘ব্যর্থতা’ নিয়ে সংসদে আলোচনা
বেনজীরকে দেশে ফেরাতে ‘ব্যর্থতা’ নিয়ে সংসদে আলোচনা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেজাল ঠেকাতে ৭ মাসে ১২১০ খাদ্য নমুনা পরীক্ষা
ভেজাল ঠেকাতে ৭ মাসে ১২১০ খাদ্য নমুনা পরীক্ষা
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
অধ্যাপনা ছেড়ে দিয়ে ব্যবসা করে বছরে সুভদ্রার আয় ৩ কোটি রুপি
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক