তিতাসের অভিযানে হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ মার্চ ২০২২, ২২:০৭আপডেট : ১৫ মার্চ ২০২২, ২২:০৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে ভ্রাম্যমাণ আদালত টিমের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩শ’ জনকে আসামি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, মঙ্গলবার (১৫ মার্চ) তিতাস গ্যাস লিমিটেডের রূপগঞ্জ যাত্রামুড়া শাখার ব্যবস্থাপক (ইএসএস) মো. রফিকুজ্জামান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন– কালাদি এলাকার খোশ আক্তার, বরুটিয়া কলাতলী এলাকার রিপন, কালাদি এলাকার পনির, জাহিদুল, শওকত, আবদুল আজিজ, ফজলুল হক, আক্তার, হামিদুল, নেওয়াজ আলী, আব্দুল হক সরকার, বিল্লাল, বাবু, শরীফ।

মামলার বাদী রফিকুজ্জামান জানান, উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন, কালাদিসহ বেশ কয়েকটি এলাকায় কয়েক’শ অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে তিতাস গ্যাসের টিম কাঞ্চন এলাকায় পৌঁছে। সে সময় সংযোগ বিচ্ছিন্ন করতে মাটি খোঁড়া শুরু করলে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষুব্ধরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিতাস গ্যাসের টিমের ভেকুসহ দুটি গাড়ি ভাঙচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায়। পরে রূপগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রূপগঞ্জ থানার ওসি বলেন, ‘আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের