ভর্তুকি দিয়ে কম দামে নিত্যপণ্য দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী 

টাঙ্গাইল প্রতিনিধি
২০ মার্চ ২০২২, ১৫:১৮আপডেট : ২০ মার্চ ২০২২, ১৫:১৮

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, করোনার কারণে বিশ্বব্যাপী খাদ্যশস্যের উৎপাদন ও সরবরাহ বিঘ্নিত হয়েছে। অন্যদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। এতে দেশের বাজারেও বেড়েছে দাম। তবে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ও মানুষের কষ্ট লাঘবে সরকার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের খেটে খাওয়া গরিব মানুষের কষ্ট লাঘবে ভর্তুকি দিয়ে কম দামে এক কোটি পরিবারকে নিত্যপণ্য দেওয়ার ব্যবস্থা করেছেন।

রবিবার (২০ মার্চ) সকালে টাঙ্গাইলের মধুপুরে মালাউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিসিবির ফ্যামিলি কার্ডে পণ্য কেনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

মন্ত্রী আরও বলেন, কয়েকদিন পরেই রোজা শুরু হচ্ছে। ঈদের আগে আমরা ভিজিএফ দেবো ও ১০ টাকা কেজিতে চাল বিতরণ করবো। পর্যায়ক্রমে ছোলা, ডাল, পেঁয়াজ, খেজুরসহ বিভিন্ন পণ্য দেওয়া হবে। এছাড়া এপ্রিলের মাঝামাঝিতে নতুন ফসল আসবে। সব মিলিয়ে শিগগিরই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে আশা করছি।

অনুষ্ঠানে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খানসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, জেলার ১২টি উপজেলায় এক লাখ ৬৮ হাজার স্বল্প আয়ের কার্ডধারী মানুষ টিসিবির ফ্যামিলি কার্ডে পণ্য কিনতে পারবেন। একজন কার্ডধারী ১১০ টাকা লিটার দরে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মশুর ডাল কিনতে পারবেন। 

/টিটি/
সম্পর্কিত
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু, কত টাকায় মিলবে তিন পণ্য
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের