ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় উড়ে গেলো অটোরিকশা, চা‌লক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ মার্চ ২০২২, ২১:৩৮আপডেট : ২৬ মার্চ ২০২২, ২১:৩৮

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় সিএনজিচা‌লিত অটোরিকশার চা‌লক নিহত ও দুই যাত্রী আহত হ‌য়ে‌ছেন। শনিবার (২৬ মার্চ) বিকালে বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুরের বিল আমুলা এলাকার রেললাইনে এই দুর্ঘটনা ঘ‌টে। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি উড়ে রেললাইনের কয়েক মিটার দূরে খাদে গিয়ে পড়ে।

নিহত অটোরিকশা চালকের নাম জা‌হিদুল ইসলাম (২৮)। তিনি উপ‌জেলার গো‌বিন্দাসী ইউনিয়‌নের খানুরবা‌ড়ি গ্রা‌মের আবজা‌লের ছে‌লে। আহতরা হ‌লেন- উপ‌জেলার কাগমারীপাড়া গ্রা‌মের শামছুর ছে‌লে বাদশা (৩৫) ও ধুব‌লিয়া গ্রা‌মের র‌হিজ উদ্দিনের ছে‌লে র‌বিউল আলম (৩৫)।

স্থানীয়রা জানান, অটোরিকশাযোগে তারা ভূঞাপুর থেকে বঙ্গবন্ধু সেতু‌তে যা‌চ্ছিলেন। অটোরিকশাটি বঙ্গবন্ধু সেতুপূর্ব-জামালপুরের বিল আমুলা এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় জামালপুর থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুগামী লোকাল ট্রেন ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুম‌চেমুচ‌ড়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় অটোরিকশা চালক ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত অবস্থায় অটোরিকশার দুই যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। আর দুই জন যাত্রী আহত হয়েছেন। রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি