মুন্সীগঞ্জে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০২২, ১০:৫৯আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৬:৩২

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে মো. জুয়েল (৪০) নামে একজনকে হত্যার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোরে ইউনিয়নের ফকিরকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। জুয়েল ফকিরকান্দি এলাকার হাফিজ উদ্দিন ফকিরের ছেলে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নান্নু (৪১) নামে একজনকে আটক করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নিহতের চাচাতো ভাই ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন ফকির অভিযোগ করে বলেন, বেশকিছু দিন ধরে মেম্বার মন্টু দেওয়ানের সঙ্গে বিরোধ চলছিল। তারা প্রায়ই আমাদের গ্রুপের লোকদের হুমকি দিয়ে আসছিল। বর্তমানে আলুর মৌসুমে ব্যবসা দখলে নেওয়ার জন্য জুয়েলকে হত্যা করেছে। ফজরের নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর তাকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর জমিতে লাশ ফেলে পালিয়ে যায়।

৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় মেম্বার মন্টু দেওয়ান জানান, ‘আমি ঢাকায় আছি। এ বিষয়ে আমার জানা নেই। তারা নিজেরাই হত্যা করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।’

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। 

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব জানান, ধারণা করা হচ্ছে শর্টগানের গুলিতে জুয়েলের মৃত্যু রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী