বাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রীর জামা কেটে দিলো বৃদ্ধ

সাভার প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২২, ২০:০৯আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ২৩:০৯

সাভারে চলন্ত যাত্রীবাহী বাসের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর জামা কেটে দেওয়ার অভিযোগে উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় হারুন অর-রশীদ (৫৩) নামের ওই বৃদ্ধকে আটক করা হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকায় এই ঘটনা ঘটে। আটক হারুন গাজীপুরের কাপাসিয়া এলাকার হাসেম মোড়লের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দুই শিক্ষার্থী শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে ঢাকার আজিমপুর এলাকায় যাওয়ার উদ্দেশে ঠিকানা পরিবহনে ওঠেন। পরে সাভারের হেমায়েতপুর এলাকায় পৌঁছালে বাসের পেছনে থাকা ওই বৃদ্ধ তাদের শরীরে হাত দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শিক্ষার্থীরা তাদের জামার পেছনে হাত দিয়ে কাটা দেখতে পান। এ সময় বৃদ্ধ তাড়াহুড়ো করে বাসের জানালা দিয়ে কাটার ফেলে বাস থেকে নেমে যাওয়ার চেষ্টা চালায়। পরে শিক্ষার্থীরা ও বাসের যাত্রীরা ওই বৃদ্ধকে আটক করে পুলিশ বক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এ ছাড়াও আটক বৃদ্ধের নামে মামলা দিয়ে রবিবার আদালতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
ছাত্রী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা!
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের