মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে নারীর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০২২, ১৮:২০আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৮:২০

মানিকগঞ্জের দৌলতপুরে জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে ফিরোজা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকালে উপজেলার খলসী ইউনিয়নের রৌহা গ্রামে এ ঘটনা ঘটে।

ফিরোজা ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী। তিন সন্তানের জননী ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ি থেকে অর্ধকিলোমিটার দূরে নিজ জমিতে সকালে ভুট্টা ক্ষেতে কাজ করতে যান। এ সময় হঠাৎ ঝোড়ো বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। গুরুতর অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নেওয়ার পথেই মৃত্যু হয়।

খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফিরোজা তার জমিতে বৃষ্টির সময় ভুট্টা কাটতে গিয়ে বজ্রাঘাতের কবলে পড়ে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাড়ি আনার সময় মৃত্যু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান বলেন, ঘটনাটি আমি শুনেছি। বজ্রাঘাতে মৃত্যুর ঘটনাটি দুঃখজনক।

/এফআর/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম