ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রা স্বস্তির

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
২৯ এপ্রিল ২০২২, ১৩:১৫আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৩:১৭

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করলেও কোনও যানজটের সৃষ্টি হয়নি। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। এতে স্বস্তিতে ঘরে ফিরতে পারছেন মানুষজন।

সাইনবোর্ড এলাকা সরজমিনে ঘুরে দেখা যায়, গতকালের তুলনায় যানবাহনের সংখ্যা বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চলাচল করছে যাত্রীবাহী বাস। তবে কোনও যানজট নেই। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যানজট নিরসনে  মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে ডিভাইডার বন্ধ করে ইউটার্ন দেওয়া হয়েছে। এতে করে যানবাহনগুলো যত্রতত্র সড়ক পারাপার হতে পারছে না। যে কারণে সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে। 

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নবীর হোসেন জানান, মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে এখন পর্যন্ত কোথাও কোনও যানজট নেই। আশা করছি, ঈদের আগ পর্যন্ত যানজট হবে না।

তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে সড়কে যানবাহনের চাপ একটু বাড়তে পারে। কিন্তু যানজটের সম্ভাবনা কম। মানুষজন স্বস্তি নিয়ে ঘরে ফিরছেন।

/এএম/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
অনলাইন জুয়ায় কোটি কোটি টাকা লেনদেন করা এজেন্ট গ্রেফতার
অনলাইন জুয়ায় কোটি কোটি টাকা লেনদেন করা এজেন্ট গ্রেফতার
প্রত্যাশিত সংস্কার অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম 
প্রত্যাশিত সংস্কার অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম 
আ.লীগ নেতার পার্কে অসামাজিক কার্যকলাপ, ৮টি ঘর সিলগালা
আ.লীগ নেতার পার্কে অসামাজিক কার্যকলাপ, ৮টি ঘর সিলগালা
এএফসি চ্যালেঞ্জ কাপে ফর্টিসের প্রতিপক্ষ ভারত-কুয়েতের ক্লাব
এএফসি চ্যালেঞ্জ কাপে ফর্টিসের প্রতিপক্ষ ভারত-কুয়েতের ক্লাব
সর্বাধিক পঠিত
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন