শিমুলিয়া ঘাটে হঠাৎ যানবাহন ও যাত্রীর চাপ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৪ মে ২০২২, ১৪:০৮আপডেট : ০৪ মে ২০২২, ১৪:১৫

ঈদকে কেন্দ্র করে যাত্রাপথে ভোগান্তি এড়াতে অনেকেই ঈদের পরে বাড়িতে যাওয়ার পরিকল্পনা করেছেন। এ কারণে বুধবার সকাল থেকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ চাপ আকস্মিকভাবে আরও বেড়ে যায়।

তবে নির্বিঘ্ন যাতায়াতের প্রত্যাশায় ঈদের পরের দিন যাত্রা করেও শিমুলিয়া ঘাটে এসে বিড়ম্বনায় পড়তে হয়েছে যাত্রীদের। ফেরির জন্য ঘাটে সকাল থেকে অপেক্ষা করছে শত শত যানবাহন। এই মুহূর্তে ঘাটে ব্যক্তিগত গাড়িসহ চার শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর জিয়াউল হুদা জানান, সকাল থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা ও আশপাশের এলাকা থেকে গণপরিবহন ও বিভিন্ন যানবাহনে মানুষ আসছে শিমুলিয়ায়। লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে করে যাত্রীরা প্রমত্তা পদ্মা পাড়ি দিচ্ছেন।

সকালে বৈরী আবহাওয়ার কারণে বন্ধ থাকার পরে লঞ্চ ও স্পিডবোট পুনরায় চালু হয়েছে। লঞ্চ ও স্পিডবোটেও ঘরমুখো মানুষের কিছুটা চাপ রয়েছে।

এদিকে বুধবার সকাল থেকে নয়টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফিরতি পথে বাংলাবাজার ও মাঝিকান্দি ঘাট থেকেও যানবাহন ও যাত্রীর চাপ রয়েছে। উভয় পাশে যানবাহনের চাপ থাকায় ফেরিগুলো লোড-আনলোডে অধিক সময় লাগছে।

/এমএএ/
সম্পর্কিত
মাওয়ার পথে পদ্মার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প
ঈদযাত্রায় বাড়তি স্বস্তিশিমুলিয়া ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে তিনটি লঞ্চ
শিমুলিয়া ঘাটে ৭৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল
সর্বশেষ খবর
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
জাকার্তায় শমিত-ফারহানদের নিয়ে আজ পূর্ণ দল পাচ্ছেন ডুলি
জাকার্তায় শমিত-ফারহানদের নিয়ে আজ পূর্ণ দল পাচ্ছেন ডুলি
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারকে শোকজ
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারকে শোকজ
দুর্লভ তুষারচিতাবাঘের আবাসে ভ্রমণ, বিশ্বে চতুর্থ লাদাখ
দুর্লভ তুষারচিতাবাঘের আবাসে ভ্রমণ, বিশ্বে চতুর্থ লাদাখ
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার