ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ১৩ কিলোমিটারে ধীরগতি

টাঙ্গাইল প্রতিনিধি
০৭ মে ২০২২, ১৬:৩২আপডেট : ০৭ মে ২০২২, ১৬:৩২

বৃষ্টি উপেক্ষা করে উত্তরবঙ্গের মানুষ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু হয়ে রাজধানীতে ফিরছেন। প্রবল বৃষ্টিতে যান চলাচলে ধীরগতি থাকায় কর্মস্থলে ফেরা মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে। ট্রাক, পিকআপভ্যান ও মোটরসাইকেলে থাকা মানুষজন বৃষ্টিতে ভিজেই ফিরছেন।

শনিবার (০৭ মে) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। অতিরিক্ত গাড়ির চাপে মহাসড়কের এলেঙ্গা থেকে সেতুর পূর্বপাড় পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়কে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। তবে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি।

বৃষ্টিতে যান চলাচলে ধীরগতি থাকায় কর্মস্থলে ফেরা মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে টাঙ্গাইলে বৃষ্টি শুরু হয়। ফলে মহাসড়কের এলেঙ্গা থেকে সেতুর পূর্বপাড় পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়কে ঢাকামুখী গাড়ির গতি কমে যায়। এ কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া ট্রাক, পিকআপভ্যানের যাত্রী ও মোটরসাইকেলের আরোহীদের বৃষ্টিতে ভিজে কর্মস্থলে ফিরতে হচ্ছে।

ট্রাক, পিকআপভ্যান ও মোটরসাইকেলে থাকা মানুষজন বৃষ্টিতে ভিজেই ফিরছেন

এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, ‘মহাসড়কে ঢাকামুখী গাড়ির চাপ রয়েছে। এজন্য বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কে গাড়ির ধীরগতি রয়েছে। তবে যানজট নেই।’

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ধীরগতি
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের