মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেলো আ.লীগ নেতার

রাজবাড়ী প্রতিনিধি
০৩ জুন ২০২২, ১৭:১৯আপডেট : ০৩ জুন ২০২২, ১৭:১৯

রাজবাড়ীতে মোটরসাইকেলে মাইক্রোবাসের ধাক্কায় অমিত কুমার ভোলা (৩৫) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। 

শুক্রবার (৩ জুন) সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার সুগন্ধা ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

অমিত কুমার সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুরা গ্রামের নরেন হালদারের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে পাংশার দিকে যাচ্ছিলেন অমিত। সুগন্ধা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির মাইক্রোবাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন স্থানীয়রা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান বলেন, ‌‘অমিত কুমার পায়ে, মাথায় ও বুকে গুরুতর আঘাত পেয়েছিলেন। এতে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে আসার পথেই তার মৃত্যু হয়েছে।’

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, ‘ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম