‘দেশে প্রতি ১২ সেকেন্ডে খোলা হচ্ছে একটি ফেসবুক অ্যাকাউন্ট’

মাদারীপুর প্রতিনিধি
০৯ জুন ২০২২, ১৮:১১আপডেট : ০৯ জুন ২০২২, ১৮:২১

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেছেন, ‘দেশে প্রতি ১২ সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। অথচ এই সময়ে একটি করে শিশুর জন্ম হয় না।’

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘দেশে গ্রাহকের তুলনায় পর্যাপ্ত সার্ভিস দেওয়ার সক্ষমতা কোনও মোবাইল অপারেটর কোম্পানির নেই। সঠিকভাবে গ্রাহক সেবা দিতে সব কোম্পানিকে ফাইবার ক্যাবল ব্যবহারে চাপ প্রয়োগ করা হচ্ছে। সবখানে এই ফাইবার ক্যাবল ব্যবহার করা গেলে গ্রাহকের সঠিক সেবা নিশ্চিত করা যাবে।’

মাদারীপুরে আলোচনা সভায় বিটিআরসির চেয়ারম্যান

বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘২০০৬ সালে দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দুই কোটি থাকলেও বর্তমানে তা ১৮ কোটি ৩৪ লাখ। যেখানে ২০০৬ সালে ইন্টারনেট ব্যবহার করতো ১৫ লাখ গ্রাহক, এখন ১২ কোটি ৪২ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তারমধ্যে শুধুমাত্র ফোরজি ব্যবহার করে সাত কোটি ৫৩ লাখ ৮০ হাজার মানুষ। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা পাঁচ কোটি ২৮ লাখ।’

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, বিভিন্ন মোবাইল কোম্পানির প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

/এফআর/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি