ব্যবসায়ী হত্যায় ২ জনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ জুন ২০২২, ১৩:২০আপডেট : ২০ জুন ২০২২, ১৩:২০

নারায়ণগঞ্জে ব্যবসায়ী সেলিম হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো—মোহাম্মদ আলী (৪০) ও ফয়সাল (২৯)।

আদালতের এপিপি জাসমিন আহমেদ জানান, সেলিম হত্যা মামলায় আদালত দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় এই মামলা থেকে দুই জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ মার্চ ফতুল্লার ডিগ্রিরচর এলাকায় দুই লাখ টাকা আত্মসাৎ করতে ব্যবসায়ী সেলিম চৌধুরীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এরপর লাশ গুমের জন্য মোহাম্মদ আলীর গোডাউনে পুঁতে রাখে মোহাম্মদ আলী ও তার লোকজন। ৯ এপ্রিল লাশ উদ্ধার করা হয়। এরপর ঘটনায় জড়িতদের গ্রেফতার করে পুলিশ।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক