প্রকল্পের রড চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ জুন ২০২২, ১৬:৫৭আপডেট : ২৪ জুন ২০২২, ১৭:১০

মুন্সীগঞ্জের গজারিয়ায় রড চুরি সন্দেহে রাসেল বাবু (২৬) নামের এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর জিহাদ (১৬) ও মো. ইমন (১৭)। বৃহস্পতিবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে হোসেন্দী ইউনিয়নের আশ্রাবদী এলাকায় পাইপলাইনে সরাসরি জ্বালানি তেল পরিবহন প্রকল্পে এ ঘটনা ঘটে।

রাসেল বাবু দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খটকটিয়া গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে। তিনি হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের লিখন দেওয়ানের বাড়িতে ভাড়ায় থাকেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আশ্রাবদী এলাকায় জ্বালানি তেল পরিবহন প্রকল্পের পাশে সড়কে সিএনজিচালিত অটোরিকশা রেখে রাসেল বাবু, জাহিদ ও ইমন ভেতরে প্রবেশ করেন। এ সময় প্রকল্পের খণ্ড খণ্ড রড চুরি করে নিয়ে যাওয়ার সময় নিরাপত্তাপ্রহরী দেখে ফেলেন। পরে তিন জনকে ধরে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দিলে একজন নিহত ও দুজন আহত হন।

নিহতের স্ত্রী কুলসুম বেগম দাবি করেন, ‘রাত ৩টার দিকে অচেনা নম্বর থেকে কল দিয়ে বলে, আমার স্বামী অসুস্থ আশ্রাবদী এলাকায় আছে। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি, স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। জিজ্ঞেস করলে তিনি জানান, যাত্রী নিয়ে যাওয়ার পথে চোর সন্দেহ করে কোম্পানির লোকেরা পিটিয়েছে। ঘটনাস্থল থেকে স্বামীকে উদ্ধার করে বাড়িতে আনার সময় তিনি মারা যান।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মো. রইছ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লস্করদী এলাকার নিহতের ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী