গরুবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মা-মেয়ের

ফরিদপুর প্রতিনিধি
০৩ জুলাই ২০২২, ১৬:৪৯ আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৬:৪৯

ফরিদপুরের বোয়ালমারী ও সদরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে ও এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রবিবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে বোয়ালমারী উপজেলার মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের কলিমাঝি এলাকায় ট্রাকচাপায় মা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। তারা হলেন- রূপাপাত ইউনিয়নের টোংরাইল গ্রামের প্রবীর বিশ্বাসের স্ত্রী সুপর্ণা বিশ্বাস (৩২) ও মেয়ে প্রত্যাশা বিশ্বাস (৭)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের টোংরাইল গ্রামের প্রবীর বিশ্বাসের স্ত্রী সুপর্ণা বিশ্বাস মেয়েকে নিয়ে সহস্রাইল বাজারে কেনাকাটা করতে আসেন। সেখান থেকে আঞ্চলিক সড়ক দিয়ে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে কলিমাঝি শামসুল আলমের ইটভাটার সামনে পৌঁছালে ঢাকাগামী গরুবাহী একটি ট্রাক ভ্যানটির পেছনে ধাক্কা দেয়। এতে মা-মেয়ে সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ভ্যানচালক আহত হয়েছেন।

নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধারকারী বোয়ালমারী থানার এসআই উত্তম কুমার সেন জানান, ট্রাকচাপায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে সুরতহালের কাজ চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাকটি খুঁজতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অপরদিকে, সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সজিব শেখ (১৭) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হন তার সঙ্গে থাকা দুই আরোহী। শনিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সদরপুর-ফরিদপুর সড়কের উপজেলার সদর ইউনিয়নের শ্যামপুর তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। রবিবার (৩ জুলাই) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে পথিমধ্যে মারা যান তিনি। নিহত সজিব কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আলেম শেখের ছেলে।

সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। নম্বরবিহীন দুই মোটরসাইকেল আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি।

/এফআর/
সম্পর্কিত
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি