পদ্মা সেতুতে ১৮ মিনিট টোল আদায় বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি
০৩ জুলাই ২০২২, ২২:২০আপডেট : ০৩ জুলাই ২০২২, ২২:২০

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজায় প্রায় ১৮ মিনিট টোল আদায় বন্ধ ছিল। রবিবার (৩ জুলাই) বিকাল ৫ টা ১৫ থেকে ৩৩ মিনিট পর্যন্ত টোল আদায় করতে পারেনি কর্তৃপক্ষ। এতে মুহূর্তে টোল প্লাজার সামনে প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার ব্যবস্থাপক কামাল হোসেন বলেন, আমাদের ইলেকট্রনিক যে ডিভাইস ছিল সেটা বন্ধ ও চালু করে দেখেছি। শুধু ইলেকট্রনিক ডিভাইসই নয়, পানির লাইনসহ সব কিছু আমরা চেক করেছি। তাই জেনারেটর ও বিদ্যুৎ কিছু সময় বন্ধ ছিল।

তিনি আরও জানান, এ ছাড়া সারাদিন কোনও ধরনের বিশৃঙ্খলা ছাড়াই যানবাহন পার হয়েছে। জাজিরা টোল প্লাজায় স্বাভাবিকভাবেই টোল আদায় করা হচ্ছে।

এদিকে, গত রবিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ১ মিনিটে হঠাৎ একই টোলপ্লাজার বিদ্যুৎ চলে গেলে টোল আদায় বন্ধ হয়ে যায়। সে সময় প্রায় ৮ মিনিট টোল আদায় বন্ধ ছিল।

/এফআর/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের