মেঘনা গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ১২:৩৮আপডেট : ০৪ জুলাই ২০২২, ১২:৪২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের ‘সোনারগাঁও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং’ নামের কার্টন তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আগুন লাগার চার ঘণ্টা পর সোমবার (৪ জুলাই) দুপুর পৌনে ১২টায় নিয়ন্ত্রণে আসে। এতে এক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টা ৪০ মিনিটে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানার উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার দ্বিতীয় তলা থেকে দুই শ্রমিক লাফিয়ে পড়েন। তাদের মধ্যে একজন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন, তবে অবস্থা গুরুতর নয়। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমাদের ১১টি ইউনিট কাজ করেছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের আরও বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।’

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের