ঢাবিতে চান্স পাননি ৫৫ বছরের বেলায়েত, চেষ্টা চালাবেন অন্য বিশ্ববিদ্যালয়ে

গাজীপুর প্রতিনিধি
০৫ জুলাই ২০২২, ২২:০৩আপডেট : ০৫ জুলাই ২০২২, ২২:০৩

৫৫ বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছেন গাজীপুরের বেলায়েত শেখ। তবে এখানেই দমে যাচ্ছেন না অদম্য এই ব্যক্তি। অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা চালিয়ে যাবেন তিনি।

মঙ্গলবার (৫ জুলাই) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। প্রকাশিত ফলাফলে তিনি অকৃতকার্য হন।

বেলায়েত শেখ গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিখণ্ড এলাকার বাসিন্দা। তিনি ১১ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে জানা গেছে, বেলায়েত শেখ ১২০ নম্বরের মধ্যে ২৬.০২ নম্বর পেয়েছেন। এমসিকিউ অংশের বাংলায় ১৫ নম্বরের মধ্যে দুই, ইংরেজিতে ১৫ নম্বরের মধ্যে ২.৭৫, সাধারণ জ্ঞানে ৩০ নম্বরের মধ্যে ৩.২৫ পেয়েছেন। এ ছাড়া এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে ২০ নম্বরের মধ্যে ১৮.০২ পেয়েছেন। নৈর্ব্যক্তিক অংশে কৃতকার্য না হওয়ায় তার লিখিত অংশের উত্তরপত্র মূল্যায়ন হয়নি।

বেলায়েত শেখ বলেন, ‘এ বয়সে সন্তানতুল্য শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করেছি এটাই অনেক।’ তবে স্বপ্নপূরণ না হওয়ার বিষয়টি মাথায় রেখে স্বপ্নের পথে এগিয়ে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না হলেও তিনি প্রাতিষ্ঠানিক পড়াশোনা থেকে সরে যাবেন না। চেষ্টা করবেন অন্য কোনও বিশ্ববিদ্যালয় থেকে প্রাতিষ্ঠানিক পড়াশোনা চালিয়ে যেতে।

বেলায়েত শেখ ৫৫ বছর বয়সে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে বেশ আলোচিত হয়েছেন। তিনি বলেন, ‘পারিবারিক অর্থ সংকটের কারণে যথাসময়ে পড়াশোনা চালিয়ে যেতে পারিনি। পরে নিজের সন্তান ও ভাইদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছি। তাদের দ্বারাও কাঙ্ক্ষিত পড়াশোনা হয়নি। অবশেষে ৫৫ বছর বয়সে অনেকটা অভিমান ও ক্ষোভ থেকে পড়াশোনার দিকে মনোনিবেশ করেছি এবং ৫৫ বছর বয়সে এইচএসসি পাস করি।’

/এফআর/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের