যমুনায় বেড়াতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
১২ জুলাই ২০২২, ২১:৩১আপডেট : ১২ জুলাই ২০২২, ২১:৩১

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে বেড়াতে গিয়ে নিখোঁজের একদিন পর শরিফুল ইসলাম শরিফ (১৫) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

মৃত শরিফ উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা জানান, মেঘারপটল গ্রামের কয়েক বন্ধু মিলে ঈদ উপলক্ষে সোমবার (১১ জুলাই) যমুনা নদীতে নৌকাযোগে ঘুরতে যায়। পরে চরাঞ্চলের ভদ্রশিমুল এলাকায় পৌঁছালে নৌকা ভিড়িয়ে শরিফ ও তার বন্ধুরা নদীর পানিতে গোসল করতে নামে। এক পর্যায়ে শরিফ পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে তার বন্ধুরা অনেক খোঁজ করেও সন্ধান না পেয়ে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরিবারের লোকজনও ঘটনাস্থলে পৌঁছে খোঁজ শুরু করেন। পরে নিখোঁজের একদিন পর তার লাশ উদ্ধার করা হয়।

ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘নিখোঁজের একদিন পর শরিফের লাশ উদ্ধার হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।’

/টিটি/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ঈদ করার আশায় বইসা আছে বাড়ির লোকজন, নজরুল মর্গে, আমি থানায়
ঈদযাত্রা: যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৩৩ হাজার যান চলাচল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি