৩ ঘণ্টা পর ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল শুরু

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৯ জুলাই ২০২২, ১০:৪৯আপডেট : ২৯ জুলাই ২০২২, ১০:৪৯

কিশোরগঞ্জে এগারো সিন্দুর প্রভাতী ট্রেনের বিকল ইঞ্জিন মেরামতের পর ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) সকাল ১০টায় ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল পৌনে ৭টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকায় ট্রেনের ইঞ্জিনটি হঠাৎ বিকল হয়ে পড়ে। এরপর থেকে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কিশোরগঞ্জের রেলওয়ের স্টেশন মাস্টার ইউসুফ জানান, সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে এগারো সিন্দুর প্রভাতী ট্রেনটি ছেড়ে যায়। ১৫ মিনিট পর গচিহাটা এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আখাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন মেরামত করে। পরে সকাল ১০টা থেকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

/এসএইচ/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের