গহনার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ, যুবক গ্রেফতার

সাভার প্রতিনিধি
১২ আগস্ট ২০২২, ১৫:২৩আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৫:২৩

সাভারে সামিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী সাদনাম সাকিব হৃদয়কে (৩০)  গ্রেফতার করেছে।

শুক্রবার (১২ শুক্রবার) দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। হৃদয় ওই এলাকার জাকারিয়া হোসেনের ছেলে। সামিয়া মানিকগঞ্জের সিংগাইর থানার মিজানুর রহমানের মেয়ে।

নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, ‌‘পাঁচ বছর আগে পারিবারিকভাবে হৃদয় ও সামিয়ার বিয়ে হয়। বিয়ের সময় সামিয়াকে ২৫ ভরি স্বর্ণের গহনা দেওয়া হয়। গহনা নিয়ে স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ির সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর জেরেই সামিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।’

সামিয়ার ছোট মামা আশিকুর রহমান ইছা বলেন, ‘বিয়ের সময় সামিয়ার বাবা ও মামারা মিলে ২৫ ভরি স্বর্ণের গহনা, মোটরসাইকেল ও তিন লাখ টাকার আসবাবপত্র দিয়েছিলেন। বিয়ের পরপরই কৌশলে গহনা হাতিয়ে নেয় শ্বাশুড়ি জায়েদা পারভিন। গহনা নিয়ে শ্বশুর-শাশুড়ি ও স্বামীর সঙ্গে মাঝে মাঝে ঝগড়া হতো সামিয়ার।  গহনা নিয়ে কথা বললেই তাকে মারধর করতো।’

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সামিয়া ফোন করে আমাদের জানায়, ওকে (সামিয়া)  মারধর করছে স্বামী ও শ্বশুর-শাশুড়ি। ৩টা ৩৭ মিনিটে হৃদয় আমাদের ফোনে জানায়, সামিয়া স্টোক করেছে, তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে সামিয়ার মরদেহ দেখতে পাই। গহনা নিয়ে কথা বলায় আমার ভাগনিকে ওরা হত্যা করেছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, রাতে এনাম মেডিক্যাল হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন জনের নামে মামলা করেছেন সামিয়ার বাবা। প্রধান আসামি হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। তার বাবা-মাকে গ্রেফতারে অভিযান চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের