পতাকা টাঙাতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৫ আগস্ট ২০২২, ১১:২৯আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১১:২৯

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন—উপজেলা সদরের নগরহাটি এলাকার নেপাল কর্মকারের ছেলে হৃদয় কর্মকার (২৫) ও তার ছোট ভাই বিজয় কর্মকার (১৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, খাদ্য গুদামের সামনে হৃদয় অটো হাউজ নামে একটি দোকান রয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৮টায় সেই দোকানে স্টিলের পাইপে জাতীয় পতাকা টাঙাতে যান বিজয়। এ সময় দোকানের ওপরে থাকা বৈদ্যুতিক তারে স্টিলের পাইপটি লেগে গেলে স্পৃষ্ট হন। বিজয়কে বাঁচতে গিয়ে হৃদয়ও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তাদের বাড়িতে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম