বিয়ে করতে এসে পেলেন ৭ মাসের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
১৫ আগস্ট ২০২২, ২২:৫৩আপডেট : ১৫ আগস্ট ২০২২, ২২:৫৩

সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ে করতে আসা বরকে কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত বর শহিদুল ইসলামকে সাত মাসের কারাদণ্ড দেন। রবিবার (১৪ আগস্ট) রাতে মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি গ্রামে ঘটনাটি ঘটেছে।

কারাদণ্ডপ্রাপ্ত বরের নাম শহিদুল ইসলাম (২৬)। তার বাড়ি উপজেলার বড়টিয়া ইউনিয়নের মৌহালী গ্রামে।

উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি গ্রামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে শহিদুল ইসলামের বিয়ের আয়োজন করা হয়। রবিবার রাতে কনের বাবার বাড়িতে চলছিল বিয়ের আয়োজন।

রাত ৯টার দিকে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে কনের বাড়িতে যান। তাদের উপস্থিতি টের পেয়ে বরপক্ষের লোকজন ও কাজি সেখান থেকে পালিয়ে যান। তবে বর শহিদুলকে আটক করা হয়। এরপর বাল্যবিয়ে করার চেষ্টার দায়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে সাত মাসের কারাদণ্ড দেন।

ইউএনও হামিদুর রহমান বলেন, বাল্যবিয়ে নিরোধ আইনে বরকে সাত মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় কনের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে অভিভাবক মুচলেকা দিয়েছেন।

ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, কারাদণ্ডপ্রাপ্ত বরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম