বিএনপির বিক্ষোভে ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ২০

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৬ আগস্ট ২০২২, ১৪:২০আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১৪:২০

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এতে উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার শ্রীনগর-দোহার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির নেতাকর্মীরা শ্রীনগর বাইপাস এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরাও পাল্টা মিছিল করেন। এরপর ওই এলাকায় এসে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা চালায়। এতে উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খানসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা জানান, বিএনপির শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ বিনা উসকানিতে হামলা করে অন্তত ২০ নেতাকর্মীকে আহত করেছে। 

হামলার অভিযোগ অস্বীকার করে শ্রীনগর উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক ফাইম ইসলাম প্রিন্স বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রীনগর বাইপাস এলাকায় শোক র‌্যালি করছিলাম। হঠাৎ বিএনপির কিছু চিহ্নিত সন্ত্রাসী হামলা করে। এ ঘটনায় আমিসহ ছাত্রলীগের অন্তত ১২ নেতাকর্মী আহত হয়েছেন। আমরা শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি।’

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বাইপাস এলাকায় ছাত্রলীগের একটি কর্মসূচি চলছিল। এ সময় পাশ দিয়ে বিএনপির মিছিল যাওয়ার সময় সংঘর্ষ বাধে। এতে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী