শাপলা তুলতে গিয়ে বিলে প্রাণ গেলো ৩ শিশুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৭

মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার ধামারণে একটি বিলে শাপলা তোলার সময় তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরেকজন। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধামারণ ইউনিয়নের পশ্চিমের চক বিলে চার শিশু মিলে শাপলা তুলতে যায়। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দুপুর আড়াইটার দিকে বজ্রাঘাতে তিন জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। একজন গুরুতর আহত হয়েছে।

মারা যাওয়া শিশুরা হলো- রবিউল হাসান (১৬), সাইফুল ইসলাম লামিম (১২) ও সানজিদা আক্তার (৯)। এ ছাড়া বজ্রাঘাতে গুরুতর আহত হয়েছে সিফাত (১৫)।

টংগীবাড়ি থানার ওসি রাজিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর তাদের উদ্ধার করে দ্রুত মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। আহত সিফাতকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে  চিকিৎসা দেওয়া হচ্ছে।

মুন্সীগঞ্জ জেনারেলের হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফেরদৌস হাসান জানান, দুপুরে টংগীবাড়ি থেকে তিন শিশুকে নিয়ে আসে তাদের স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ