কারাগারে ছেলের সঙ্গে দেখা করতে এসে গাঁজাসহ বাবা আটক

গাজীপুর প্রতিনিধি 
১৩ সেপ্টেম্বর ২০২২, ২০:৩১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ২০:৩১

গাজীপুরের কাশিমপুর কারাগারে ছেলের সঙ্গে দেখা করতে এসে গাঁজা ও গাঁজা সেবনের সামগ্রীসহ বাবা গোলাম আক্তারকে (৫৪) আটক করেছে পুলিশ। সে কুমিল্লার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর এলাকার মৃত নুরুল হকের ছেলে। মঙ্গলবার (১৩ সেপ্টে) দুপুরে কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই শওকত ইমরান বলেন, গোলাম আক্তারের ছেলে সাইফুদ্দিন হত্যা মামলার আসামি হয়ে কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে বন্দি রয়েছে। দুপুরে কারাগারে বন্দি ছেলের সঙ্গে দেখা করতে আসে গোলাম আক্তার। এ সময় কারাগারের প্রধান ফটকে কর্মরত কারারক্ষী রাশেদুল ইসলাম দর্শনার্থী গোলাম আক্তারের দেহ তল্লাশির পর পাঁচ গ্রাম গাঁজা, ১০ গ্রাম টোব্যাকো তামাক মিক্সার, একটি কলকি ও একটি কাঁচি পান।

বিষয়টি কোনাবাড়ী থানায় জানালে পুলিশ গোলাম আক্তারকে আটক করে থানা হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে আটক গোলাম আক্তার জানিয়েছেন, তিনি ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন।

/টিটি/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি