প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, যুবকের ১০ বছর কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের মামলায় সোহাগ আলী (২৫) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদলত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
  
দণ্ডপ্রাপ্ত সোহাগ আলী সোনারগাঁ উপজেলার সাহাপুর এলাকার আলাউদ্দিনের ছেলে। মামলার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একেএম ফজলুর রহমান জানান, ২০১৫ সালের ২৭ ডিসেম্বর সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যানের অফিসে প্রদর্শিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি কৌশলে বের করে নিয়ে যান সোহাগ আলী। পরে উপজেলার নির্বাহী অফিসের শহীদ মিনার প্রাঙ্গণে সেই ছবি ভাঙচুর করেন। এ ঘটনা দেখে স্থানীয় লোকজন তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। উপজেলার সাট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আশরাফুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় আদালত সাক্ষ্য গ্রহণ শেষে আজ ১০ বছর কারাদণ্ড ঘোষণা দিয়েছেন আদালত।

/এসএইচ/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি