পূর্ব শত্রুতার জেরেই ছাত্রলীগ কর্মীকে হত্যা?

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২২, ০২:২৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০২:২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ কর্মী রাকিব হাসানকে (২২) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয় জন নামীয়সহ আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নিহতের বোন আখি আক্তার বাদী হয়ে রুপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, চাঁদার টাকা না দেওয়া এবং পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এর আগে বুধবার রাত ৯টায় উপজেলার  গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্টি এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় করা মামলার আসামিরা হচ্ছে গোলাকান্দাইল পুর্বপাড়া এলাকার আসমত আলীর ছেলে শ্রমিক লীগ নেতা দেলোয়ার হোসেন, জাকির হোসেনের ছেলে সজীব মিয়া, পাচাইখা টেলাপাড়া এলাকার সাফি মিয়ার ছেলে হামজালা, নায়েব আলীর ছেলে আফজাল, গোলাকান্দাইল এলাকার আসমত আলীর ছেলে জাকির হোসেন এবং মৃত. আব্দুর রহিমের ছেলে মিল্লাত।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রুপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা। তিনি বলেন, এই ঘটনায় নিহতের বোন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এতে এজাহার নামীয় ছয় জন এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বাদী দাবি করেন, চাঁদার টাকা না দেওয়া এবং পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আবির হোসেন বলেন, মূলত পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। শ্রমিক লীগ নেতা দেলোয়ারের সঙ্গে ভুক্তভোগীর পূর্বশত্রুতা ছিল। তবে এজাহারে মামলার বাদী চাঁদা দাবির কথা উল্লেখ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখছি। এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে গোলাকান্দাইল ইউনিয়ন শ্রমিক লীগ নেতা দেলোয়ার হোসেনের সঙ্গে ছাত্রলীগ কর্মী রাকিব হাসানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার রাত ৯টার দিকে দেলোয়ার হোসেনসহ তার ৮-১০ জন অনুসারী মোটরসাইকেলযোগে এসে তাকে কুপিয়ে হত্যা করে। নিহত রাকিব হাসান গোলাকান্দাইল এলাকার হারুন মিয়ার ছেলে।

/এমপি/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের