নিজ এলাকায় কৃষ্ণা পেলেন সোয়া ৩ লাখ টাকা ও সোনার চেইন

টাঙ্গাইল প্রতিনিধি
০১ অক্টোবর ২০২২, ১৭:০৬আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৭:০৬

সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন ও ফুটবলার কৃষ্ণা রাণী সরকারকে নিজ জেলা টাঙ্গাইলে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১ অক্টোবর) দুপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টাঙ্গাইল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা দেওয়া হয়।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান স্মৃতি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল ইসলাম লিন্টু, যুগ্ম-সম্পাদক মাতিনুজ্জামান সুখন ও ইফতেখারুল অনুপম প্রমুখ।

নিজ এলাকায় কৃষ্ণা পেলেন সোয়া ৩ লাখ টাকা ও সোনার চেইন

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কোচ গোলাম রব্বানী ছোটনকে ৫০ হাজার ও কৃষ্ণা রাণী সরকারকে এক লাখ টাকা দেওয়া হয়। এই সময় ফজলুর রহমান ফারুক ব্যক্তিগতভাবে দুজনকে দুটি সোনার চেইন উপহার দেন। এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোচকে ৫০ হাজার, কৃষ্ণাকে এক লাখ; পুলিশ সুপারের পক্ষ থেকে ছোটনকে ৫০ হাজার, কৃষ্ণাকে এক লাখ; টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে দুজনকে পঁচিশ হাজার টাকা করে উপহার দেওয়া হয়। এছাড়া জেলা পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থা, উইমেন্স অ্যাকাডেমি, উপজেলা পরিষদ পৃথক পৃথকভাবে ক্রেস্ট প্রদান করেন। সবমিলিয়ে নিজ এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে কোচ ছোটন এক লাখ ৭৫ হাজার ও কৃষ্ণা তিন লাখ ২৫ হাজার টাকা পেয়েছেন।

নিজ এলাকায় কৃষ্ণা পেলেন সোয়া ৩ লাখ টাকা ও সোনার চেইন

প্রসঙ্গত, কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো জয় পেয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেই খেলায় কৃষ্ণা রাণী সরকার দুইটি গোল করেন।

/এফআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের