আড়াইহাজারে সবজি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২২, ১০:৩৭আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১০:৩৭

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোমেন মোল্লা (৩১) নামে এক সবজি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার ঝাউগড়া এলাকার মূল সড়কে একটি মুড়ির মিলের সামনে এ ঘটনা ঘটে। মোমেন মোল্লা উপজেলার সাহালমদি গ্রামের আফাজ উদ্দিন মোল্লার ছেলে। সে পেশায় একজন সবজি বিত্রেতা ও ব্যবসায়ী।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোরশেদ বাংলা ট্রিবিউনকে জানান, মোমেন মোল্লা কাঁচামালের (সবজির) ব্যবসা করেন। মালামাল কেনার উদ্দেশ্যে ভোরে বাড়ি থেকে বের হয়ে যান। পথিমধ্যে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, প্রায় ১০-১২ হাজার টাকা নিয়ে প্রতিদিন সবজি কিনতে যেতেন মোমেন। হয়তো এই টাকা নেওয়ার জন্য তাকে ছুরিকাঘাত করা হয়েছে। কারণ তার সঙ্গে থাকা টাকাগুলো সেখানে পাওয়া যায়নি। শরীরে দুটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী